দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে মো. আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অজান্তে শিশু দুজন বাড়ির পুকুরে পড়ে যায়। সন্ধ্যার দিকে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই শিশুর মরদেহ কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নেওয়ার আবেদন করা হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
যে আই